সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
মেয়াদোত্তীর্ন পন্য সংরক্ষণ বিক্রয় এবং বিক্রয়কৃত পন্যের মোড়কে আমদানিকারকের বিবরন মুল্য না থাকায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯-০২-২০২৬ ইং) তারিখ পটুয়াখালী সদর পৌর নিউমার্কেট এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামীম নূর ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল হাসিব মো: তাসফিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসাবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী এর কর্মকর্তা আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার (সিএম) ও আশিকুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন। এসময় নিউ খান স্টাইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ধারা ২৪(৭)/৪১ অনুযায়ী ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা এবং রংধনু কসমেটিকস এর বিক্রয়কৃত পণ্যের মোড়কে আমদানিকারকের বিবরণ ও মূল্য উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ধারা ২৪/৪১ অনুযায়ী ১,০০০/-(এক হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়। জনস্বার্থে বিএসটিআই, পটুয়াখালীর এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।

