Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুমায় চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২

Bangla FMbyBangla FM
৩:১৬ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

অংবাচিং মারমা, রুমা (বান্দরবান):

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি কাঁচা সড়কে ‘চাঁদের গাড়ি’ উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরওয়াদী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম লাল কাপ এল বম (৪০)। তিনি পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুয়ালপি পাড়ার বাসিন্দা এবং জুয়াল ত্লিং বমের ছেলে।

আহতরা হলেন—একই এলাকার জিংপেক কিম বম (৪৫) ও ভান থোয়াল জোয়াল বম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সাপ্তাহিক হাটবার হওয়ায় একটি চাঁদের গাড়ি রুমা বাজার থেকে যাত্রী নিয়ে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিল। মাঝপথে একটি বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন লাল কাপ এল বম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ রুবেল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

রুমা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাহিরপুরের শিমুল বাগান রক্ষায় যাদুকাটা নদীর তীরে বিশাল মানববন্ধন
  • ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
  • সারিয়াকান্দিতে যানজট নিয়ন্ত্রণে থানা পুলিশের উদ্যোগ
  • আকাশ যুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে: নেতানিয়াহু
  • বিস্ফোরণে কাঁপল দুবাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম