Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর:
‘সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন’ — এই প্রতিপাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে HAD–BMZ এর সহযোগিতায় রিক’র ISIGOP প্রকল্পের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু এবং প্রকল্প কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক হাবিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • মুনিরুজ্জামান নাসিম আলী, স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক
  • ফিরোজ খান, সাবেক জি.এম, কৃষি ব্যাংক
  • খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ
  • মো. এমদাদুল হক, জোনাল ম্যানেজার, রিক
  • বেলায়েত হোসেন, প্রবীণ নেতা
  • বীর মুক্তিযোদ্ধা সোলায়মান (বীর প্রতীক)
  • ফারজানা মিম, যুব সদস্য

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, নিরাপত্তা, সম্মান এবং সহমর্মিতামূলক আচরণ নিয়ে সচেতনতা তৈরির ওপর জোর দেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রবীণদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে শ্লোগান দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর
  • রাজশাহীতে গণপিটুনিতে নিহত ১ 
  • কালের কণ্ঠ সাংবাদিককে হুমকি, তদন্তের দাবি
  • যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার
  • হোমনায় ইউসিসিএ চেয়ারম্যান অপহরণে গ্রেপ্তার ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম