Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পের প্রতিরক্ষা সূচনা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩২ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রেতাদের তালিকাকে নতুন অগ্রাধিকারের ভিত্তিতে সাজানোর কথা উল্লেখ করা আছে। এর আওতায় যেসব দেশ প্রতিরক্ষা খাতে অনেক খরচ করে, সেগুলোকে তালিকায় অগ্রাধিকার দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার হোয়াইট হাউস এসব তথ্য দিয়েছে।

‘আমেরিকা ফার্স্ট আর্মস ট্রান্সফার স্ট্র্যাটেজি’ নামের এ নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নীতিতে একটি উল্লেখযোগ্য মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে ফেডারেল সংস্থাগুলোকে এমন দেশগুলোর কাছে সামরিক সরঞ্জাম বিক্রিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে, যারা নিজেদের সুরক্ষায় বড় ধরনের বিনিয়োগ করেছে এবং আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থান দখল করে আছে।

এ পদক্ষেপের মধ্য দিয়ে ট্রাম্প মিত্রদেশগুলোর কাছে মার্কিন অস্ত্র সরবরাহের গতি দ্রুত করতে চান বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিদেশে বিক্রি বাড়ানোর মধ্য দিয়ে দেশের ভেতরে উৎপাদন সক্ষমতা বাড়াতে চান তিনি।

গতকাল ট্রাম্পের নির্বাহী আদেশটির সঙ্গে এ–সংক্রান্ত একটি তথ্যপত্র প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়, ভবিষ্যতের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য বিদেশে অস্ত্র বিক্রি থেকে হওয়া আয় ও বিনিয়োগের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদন ও সক্ষমতা আরও বাড়ানো হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ করার কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—অস্ত্র কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা আরও কড়াভাবে নজরদারি এবং তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের নিয়ম সহজ ও স্বচ্ছ করা।

নতুন কৌশলের আওতায় কোন কোন অস্ত্র ও সামরিক ব্যবস্থা অগ্রাধিকার পাবে, তার একটি তালিকা তৈরি করবেন মার্কিন প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীরা। কৌশলগত লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে কোন কোন দেশে অস্ত্র বিক্রির সুযোগ আছে, তা-ও চিহ্নিত করবেন তাঁরা।

দশকের পর দশক ধরে ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে অস্ত্র বিক্রি করে আসছে যুক্তরাষ্ট্র। শুধু বিশেষ কিছু জটিল পরিস্থিতি তৈরি হলে এবং নির্দিষ্ট কোনো দেশকে অগ্রাধিকার দিলে তবেই শুধু সেই নিয়ম বদলানো যেত।

হোয়াইট হাউস বলছে, আগের ‘পার্টনার ফার্স্ট’ বা ‘সহযোগী দেশকে অগ্রাধিকার’ দেওয়ার নীতির কারণে উৎপাদনে জট তৈরি হয়েছিল এবং সরবরাহে বিলম্ব হচ্ছিল। কারণ, অনেক সময় যুক্তরাষ্ট্রের উৎপাদন সক্ষমতার সঙ্গে ক্রয়াদেশের সামঞ্জস্য থাকত না। নতুন নীতির মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন চাইছে, মার্কিন অস্ত্র রপ্তানি যেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং দেশের প্রতিরক্ষা শিল্পকে পুনরুজ্জীবিত করতে সহায়ক ভূমিকা রাখে।

Tags: ‘আমেরিকা ফার্স্ট আর্মস ট্রান্সফার স্ট্র্যাটেজি’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান: জামায়াত আমির
  • শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার
  • আহতদের চিকিৎসা শেষে পুনরায় আন্দোলনে ফিরব: জাবের
  • সিলেট-মৌলভীবাজারে বিজিবির নিরাপত্তা বলয় দৃঢ়ভাবে জোরদার
  • আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম