Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ‘চাঁদা’ আদায়: ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২১ am ১০, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরানের পক্ষ থেকে ‘ফি’ বা চাঁদা আদায়ের অভিযোগে তেহরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের কার্যক্রম ‘এখনই বন্ধ করতে হবে’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করছে। তিনি বলেন, “তারা যেন এটি না করে এবং করে থাকলে তা এখনই বন্ধ করা উচিত।” উল্লেখ্য, এর আগে ট্রাম্প শর্ত দিয়েছিলেন যে, ইরান যদি এই আন্তর্জাতিক জলপথটি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রাখে, তবেই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান স্থগিত রাখবে। কিন্তু বর্তমানে এই জলপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি করছে ওয়াশিংটন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফি নেওয়ার পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এই পথকে ঘিরে তৈরি হওয়া যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামের ওপর বড় প্রভাব ফেলে।

অন্য এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” তিনি আরও দাবি করেন যে, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, খুব শিগগিরই বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা হবে। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থানে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি কতটুকু স্থায়ী হবে, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Tags: বিশেষ নিউজহরমুজ প্রণালি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে যুব ইউনিয়নের মার্কিন চুক্তি বিক্ষোভ
  • এপিবিএনে সাইবার ফোরেন্সিক ও ডার্ক ওয়েব প্রশিক্ষণ সমাপ্ত
  • মৌলভীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রস্তুতি সভা
  • হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ‘চাঁদা’ আদায়: ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
  • সয়াবিন ও সোনালি মুরগির বাজারে অস্থিরতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম