Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে নানার বাড়িতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

Bangla FMbyBangla FM
৩:৫২ pm ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে জাকিয়া আক্তার হাবিবা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার বিন্নাগাড়ি কদমতলী এলাকার মহিলা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাবিবা ঘোড়াঘাট পৌর শহরের শ্যামপুর এলাকার বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবা প্রায়ই তার নানা মাহাবুর রহমানের বাড়িতে আসত। ঘটনার দিন দুপুরে সে বাড়ির উত্তর পাশে প্রায় ২০০ গজ দূরে মহিলা নদীর কদমতলী ঘাটে নতুন ব্রিজের নিচে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে গভীর পানিতে ডুবে যায়।

ঘটনার সময় আরও দুই-তিনজন শিশু সঙ্গে ছিল। হাবিবাকে ডুবে যেতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে হাবিবার নানা ও মামারা ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ৩টার দিকে হাবিবাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম