Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের কুশিয়ারা নদীতে বজ্রপাতে মাঝির মৃত্যু

Bangla FMbyBangla FM
৫:১৪ pm ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:

সিলেটের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীতে বজ্রপাতে মো. জিলাল মিয়া (৪০) এক মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিলাল মিয়া উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পশ্চিম) গ্রামের মাছিম মিয়ার পুত্র। ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া ইঞ্জিন নৌকা চালাতেন। সকাল সাড় ৮টার দিকে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসছিলেন তিনি। আকাশে বিকট শব্দসহকারে এক আকস্মিক বজ্রপাত আঘাত করে মাঝি জিলাল মিয়াকে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা ছিলেন অক্ষত। জিলাল মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একজন লোক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত জিলাল মিয়াকে নিয়ে হাসপাতালে আসেন। জিলাল মিয়ার পুরোদেহ কালো হলেও বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন বলে জানান ডাক্তার রিপন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tags: দুর্ঘটনাবজ্রপাতে মাঝির মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
  • অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি,মৌলভীবাজারে পঙ্খী গ্রেফতার
  • বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম