Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ-এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিবসটি উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ-এর সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি।​

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর একটি চৌকষ ও সুসজ্জিত দল রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলের করুণ ও অন্তিম সুরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম বলেন, “২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের পতাকা।”তিনি আরও বলেন, “আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি এই বাহিনীর দুই বীরশ্রেষ্ঠ—শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে।

সেই সাথে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৮১৭ জন বিজিবি সদস্যসহ সকল খেতাবপ্রাপ্ত বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁদের ত্যাগে আজ আমরা স্বাধীন।”স্মৃতিচারণ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় প্রতিরক্ষা অবস্থানে থাকাকালীন মুন্সী আব্দুর রউফ একাই পাক হানাদার বাহিনীর দুটি লঞ্চ ও একটি স্পিডবোট ধ্বংস করেন।

তাঁর অসীম সাহসিকতায় শত্রু বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই সম্মুখ সমরেই মর্টারের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন।অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
  • সংসার ভাঙল মৌসুমী হামিদের
  • দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • শেরপুরে বিজয় দিবসে রিকশা ও অটো ভ্যান চালক দলের শ্রদ্ধা নিবেদন
  • বাকেরগঞ্জে সংসদ সদস্য আবুল হোসেন খানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম