মুন্সীগঞ্জ, ২১ ফেব্রুয়ারি : একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সর্বস্তরের জনতা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী রাত ১২টা ১ মিনিটে পুরাতন কাচারী চত্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর জেলা পুলিশ, সরকারি হরগংগা কলেজসহ বিভিন্ন সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।
সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন পুস্তি, শহর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানু এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

