Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও বই মেলার শুভ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১১ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে নরসিংদীতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাত দিনব্যাপী ২১শে বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নরসিংদী-র মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় শহীদ মিনার, নরসিংদী সরকারি কলেজ শহীদ মিনার, সাটিরপাড়া পৌর শহীদ মিনার, নরসিংদী সরকারি মহিলা কলেজ, রায়পুরা, বেলাব, মনোহরদী, পলাশ, শিবপুর, সরকারি শহীদ আসাদ কলেজ ও সরকারি রায়পুরা কলেজসহ জেলার বিভিন্ন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ১০টায় নরসিংদী শিক্ষাচত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ৭ দিনব্যাপী ২১শে বই মেলার শুভ উদ্বোধন করেন নরসিংদী সদর থেকে নির্বাচিত এমপি খায়রুল কবির খোকন।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিআইপি সভাপতি রাশেদুল হাসান রিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারি আসাদুল হক পলাশ, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চনসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, সহসভাপতি এম এ জলিল, সহসভাপতি গোলাম কবির কামাল, সহসভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক মো: সাজাহান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, দপ্তর সম্পাদক মো: মনিরুল হক জাবেদ, যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, উপদেষ্টা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, শিশু বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভুইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভার সাবেক দুইবারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, সদস্য আওলাদ হোসেন মোল্লা, সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মান্নান, জেলা মহিলা দল সভাপতি এড. উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপনা, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন সরকার, রায়পুরা উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভুইয়া ও আলকাছ মিয়া, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আমির হোসেন আমু, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার ও সেক্রেটারি ইয়াকুব আলী, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারি শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারি মো: বাদল মিয়া প্রমুখ।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নরসিংদীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন
  • যুক্তরাজ্যের কার্ডিফে কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় যুবকের কারাদণ্ড
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত অটোভ্যান চালক
  • সারাদিন শক্তি ও পুষ্টি ধরে রাখতে সেহেরিতে যেসব খাবার খাবেন 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম