Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় বিনা উদ্ভাবিত তিল চাষের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৯ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর উদ্ভাবিত তিলের আধুনিক জাত পরিচিতি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ” বিনা উদ্ভাবিত তিলের জাত পরিচিতি ,চাষাবাদ পদ্ধতি ,ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলা কৌশল শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের পরিচালক ও পিএসও ড. মোঃ মাহাবুবুল আলম তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মোহাম্মদ আশিকুর রহমান,উপ-প্রকল্প পরিচালক (বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প) ড.রেজা মোঃ ইমন প্রকল্প পরিচালক (তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প) ড.হাসানুজ্জামানপ্রকল্প পরিচালক (বিসিসিটিএফ প্রকল্প)। ড.মাহাবুবুর রহমান খান , পিএসও (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিনা ময়মনসিংহ)।

ড . মোহাম্মদ আসাদ উল্লাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর) অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দুপুর আড়াইটার দিকে উপজেলার টোক নয়নপুর এলাকায় ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’, ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ এবং ‘বিসিসিটিএফ’ প্রকল্পের অর্থায়নে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), আঞ্চলিক কেন্দ্র গাজীপুরের আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের তিল চাষের লাভজনক দিক ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাতগুলো কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও বীজ সংরক্ষণ করলে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবর্তন চায় বলেই ৬৯ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে: জামায়াত আমির
  • বান্দরবানে লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
  • অবসরের পরও সরকারি বাসায় বসবাসের অভিযোগ
  • ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসি
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম