Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে রেললাইনে গাছ উপড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ, উদ্ধার কাজ চলছে

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ am ০৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নোয়াখালীতে ঝড়ের কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকে পড়ায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, মধ্যরাতে মাইজদী শহরসহ আশপাশের এলাকায় বজ্রসহ দমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের কারণে হরিনারায়ণপুর ও বসিরার দোকান এলাকার রেললাইনের বিভিন্ন অংশে বড় বড় গাছ উপড়ে পড়ে।

সকালে সোনাপুর স্টেশন থেকে ‘উপকূল এক্সপ্রেস’ যাত্রা শুরু করলেও হরিনারায়ণপুর এলাকায় গাছপালার কারণে সেটি আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাধা সরানো হলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়। তবে পরবর্তী অংশে আবারও গাছ পড়ে থাকায় সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত ট্রেনটি সেখানেই থেমে থাকে।

রেলওয়ের মাইজদী স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, রেললাইন পরিষ্কারের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা যৌথভাবে গাছ অপসারণে কাজ করছেন। পুরো লাইন পরিষ্কার করতে আরও কিছু সময় লাগবে, এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Tags: ট্রেননোয়াখালীরেললাইন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা 
  • শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস
  • রামগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • বেনাপোলে সিন্থেটিক ফেব্রিক্সের আড়ালে শাড়ি জব্দ
  • আখাউড়ায় ভাঙা সেতুতে চরম দুর্ভোগ, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম