Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ শীর্ষ কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৮ am ১২, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ টি পিস্তল, বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদককারবারি আবু হানিফসহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। গতরাত ১২ টারদিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা।

এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২ টারদিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১ টি পিস্তল, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে।

এসময় মাদক কারবারিরা বাচতে ও এলাকায় আতঙ্ক তৈরী করতে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষন করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায় । হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ আরো জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 
  • হঠাৎ জ্ঞান হারালেন মির্জা আব্বাস, হাসপাতালে ভর্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম