Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৭ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

ইলেকশন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আজ, ২৯ ডিসেম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ১১ ডিসেম্বর। এর পর থেকে গতকাল, ২৮ ডিসেম্বর দুপুর ২:৩০টা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।

মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ৭টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ হবে বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে।

Tags: ইলেকশন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমনোনয়নপত্রশেষ দিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের পুলিশের বিশেষ অভিযানে সাতজন গ্রেফতার
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন
  • পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের শোকজ
  • ইরান যুদ্ধে নতুন আড়াই হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম