Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বৈরাচার পতন দিবস আজ গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন

Nuri JahanbyNuri Jahan
১০:৫৮ am ০৬, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, বাংলাদেশ
A A
0

স্বৈরাচার পতন দিবস আজ ৬ ডিসেম্বর। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ এম এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র।

আওয়ামী লীগ এই দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে। আর বিএনপি দিনটি পালন করে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এরশাদবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন, নূর হোসেনসহ অনেককে প্রাণ দিতে হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারী সব শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

Tags: আওয়ামী লীগএইচ এম এরশাদগণ-আন্দোলনগণতন্ত্রবিএনপিশেখ হাসিনাস্বৈরাচার পতন দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম