Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে রওশন জামিলকে ঘিরে ‘মিথ্যা সংবাদ’এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শল্লার বিল

Bangla FMbyBangla FM
৩:২০ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0
রংপুরে রওশন জামিলের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

রংপুরে রওশন জামিলের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি রবিউল ইসলাম রবি গণমাধ্যমে “শল্লার বিলে লাইব্রেরি ও স্কুল নির্মাণে বাঁধা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করান, যেখানে রওশন জামিলকে অভিযুক্ত করা হয়। তবে স্থানীয়রা বলছেন, এটি পুরোপুরি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

রওশন জামিল বলেন, “আমি কোনো লাইব্রেরি বা স্কুল নির্মাণে বাধা দিইনি। বরং আমি নিজের শ্রম ও সময় ব্যয় করে এসব উদ্যোগকে উৎসাহ দিয়েছি।” তিনি আরও দাবি করেন, রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন নিষ্ক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন দলের একটি অংশের দোসর হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধাচরণ করছেন।

লাইব্রেরির নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, “রওশন জামিল কোনোভাবেই কাজ বন্ধ করতে বলেননি। তিনি বরং নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং সবধরনের সহায়তা করেছেন।”

ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাই এখানে একটি সুন্দর লাইব্রেরি হোক। জামিল এই উদ্যোগে বাধা না দিয়ে বরং সহযোগিতা করেছেন। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে।”

আশ্রয়কেন্দ্রে বসবাসকারী বুলবুলি ও লাবনী বলেন, “আমরা জামিলকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি কখনো আমাদের ক্ষতি করেননি। বরং যাদের ঘর হয়নি, তাদের জন্য অনেকবার ইউনিয়ন অফিসে গিয়েছেন।”

ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, “পাঠাগার নির্মাণ বা এ সংক্রান্ত কোনো বিষয়ে আমার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।”

মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়ালসহ আরও অনেকে মানববন্ধনে বক্তব্য রেখে বলেন, “রওশন জামিলের মতো তরুণ সমাজকর্মীদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”

এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা দ্রুত মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবি জানিয়ে প্রকৃত সত্য উদঘাটনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tags: প্রতিবাদ মিছিলমিথ্যা সংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারকলিপি
  • কাপাসিয়ায় এমপি হলেন সালাহউদ্দিন আইউবী
  • দীর্ঘদিন মন্ত্রীহীন বরিশাল-৬
  • বাবার পথ ধরে মন্ত্রী শামা
  • রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম