Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৯ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল ছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এরায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, স্কুল ছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করে।

২০১৭ সালের ১০ ফেব্রুয়ারী সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারী সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে আছে। তাহা গলায় রশি দিয়ে মোড়নে এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয় বলে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্ত শেষে চারজন কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ঢ প্রমাণ শেষে আজ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কলেজ মুখী করার উদ্যোগ 
  • তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • দিনাজপুরবাসীর প্রত্যাশা মাদকমুক্ত সীমান্ত, কর্মসংস্থান ও সুশাসন
  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম