Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ১২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালায়। বুধবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদন ও বিক্রয়সহ বিভিন্ন অনিয়মে জড়িত। এসব অপরাধ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর পরিপন্থী।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭, ৩৮, ৫২ ও ৫৩ ধারা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে ডাইনিং ডিলাইটের মালিক আকরামুলকে ১ লাখ ৫০ হাজার টাকা, হোটেল রাজমহলের মালিক নাইম আহম্মেদকে ৫০ হাজার টাকা এবং পাকশী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম