Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতেই টাস্কফোর্সের নজরে আসে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন। সেখানে ফ্রিজ খুলতেই পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ খাবারের স্তূপ। এছাড়া সরকারের নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে টিমটি শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল-এ যায়। সেখানে দেখা যায় দই বিক্রি করা হলেও তা ওজনে কম দেওয়া হচ্ছে। এ অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ গিয়ে দেখা যায়, বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও নেই কোনো ক্রয় ভাউচার এবং ক্রেতাদের দেওয়া হচ্ছিল না সঠিক রশিদ। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানের কাছ থেকে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা
  • গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম