Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তর প্রদেশে যৌতুকের জন্য তিন বিয়ে, এবার চতুর্থের পরিকল্পনা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, আইন ও আদালত, আন্তর্জাতিক
A A
0

উত্তর প্রদেশের ঝাঁসি জেলায় এক ব্যক্তির বিয়ের প্রতারণার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সুনীল কুমার নামের ওই ব্যক্তি মাত্র ছয় বছরে তিনবার বিয়ে করেছেন। প্রত্যেক বিয়ের সময় তিনি স্ত্রীদের কাছ থেকে যৌতুক ও গয়না নিয়েছেন এবং পরবর্তীতে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি চতুর্থ বিয়ের পরিকল্পনা করছেন।

প্রথম স্ত্রী জানান, ২০১৯ সালে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় এবং তার পরিবার প্রায় ৮ লাখ রুপি খরচ করে। বিয়ের পরপরই সুনীল আরও যৌতুকের দাবি করেন এবং দাবি পূরণ না হলে প্রথম স্ত্রীর বাবা বাড়ি পাঠান। দ্বিতীয় স্ত্রী ২০২১ সালে বিয়ে করেন এবং প্রায় একই পরিস্থিতির শিকার হন। তার পরিবারের দেওয়া যৌতুকের পাশাপাশি সুনীল সোনার চেইন ও মোটরসাইকেল দাবি করেন। দাবি মানা না হলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

তৃতীয় স্ত্রী ২০২৩ সালে বিয়ে করেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পরও যৌতুক ও নির্যাতনের শিকার হন এবং বাড়ি ফিরে যান। পরে তিনজনই একসাথে ঝাঁসির এসএসপি অফিসে অভিযোগ দাখিল করেন।

ঝাঁসির বাবিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: উত্তর প্রদেশবিয়েভারতযৌতুক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম