Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তরায় ভয়াবহ আগুনে প্রাণ গেলো তিনজনের

Saimum SajidbySaimum Sajid
১১:৩০ am ১৬, জানুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটের ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া আগুন থেকে উদ্ধার করা ১৩ জনকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

Tags: কুয়েত মৈত্রী হাসপাতালফায়ার সার্ভিসভয়াবহ অগ্নিকাণ্ডরাজধানীর উত্তরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের নাগরপুরে এলজিইডির উপ-প্রকৌশলী শহিদুলের বদলি
  • যশোরে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
  • সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
  • গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম