Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৫ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
ফরিদপুর প্রতিনিধি: 
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিনজন হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় আপনাদের বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
রাতে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বিষয়টি নিশ্চিত করে  বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • কক্সবাজারে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি
  • সালমান, পলকসহ কারাবন্দিরা প্রথমবার ভোট প্রদান করলেন
  • জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম