Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৯ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ের ভাবিচা গ্রাম থেকে এক তরুণীকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ ।

নিয়ামতপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসি সুত্রে জানায়, গত শনিবার সন্ধ্যায় ওই তরুণী (১৭) নিজ বাড়ি থেকে বের হয়ে বিয়ে বাড়ি যায় বিয়ে খেতে, কিন্তু ঐ তরুণীকে ডেকে নেয় অভিযুক্ত যুবক অনুপ কুমার । পরে বিয়ে বাড়ির পাশে এক ফসলের ক্ষেত নিয়ে গিয়ে ঐ তরুণীকে পালাক্রমে তিন বন্ধু মিলে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে ।

ধর্ষণ কারী আসামিরা হলেন অনুপ কুমার (২৩) রনজিৎ কুমার (২১) ও প্রশান্ত কুমার (১৯)। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় । এ ঘটনায় রাতেই ওই নারী বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা করেন । মামলার হবার পরপর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি অনুপ কুমার (২৩) রনজিৎ কুমার (২১) ও প্রশান্ত কুমার (১৯) কে গ্রেফতার করে ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি
  • ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান-মেম্বারকে পিআইও-র হুমকির অভিযোগ
  • বান্দরবানে পানির সংকট নিরসনে কাজ করব: সাচিং প্রু জেরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম