Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টায় তিনজন গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৭ pm ১১, মার্চ ২০২৬
in Semi Lead News, আইনশৃঙ্খলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারী অপহরণের চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ ভোর ৬:৪০ মিনিটে কমলগঞ্জের বটতলা বাজারে ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। তখন একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) তাকে শ্রীমঙ্গল যেতে চায় কি না জানতে আসে। তিনি না বলার পরও গাড়িটি তার পিছনে ঘোরাফেরা করতে থাকে। পরে তিনি বাড়ির দিকে হাঁটলে গাড়িটি অনুসরণ করে এবং এক ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলার চেষ্টা করে। তবে ধস্তাধস্তির মধ্যে তিনি পালিয়ে নিরাপদে যেতে সক্ষম হন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারা অনুযায়ী মামলা (নং-০৭,জিআর–১৯/২৬) দায়ের করা হয়।

পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নির্দেশনায় তদন্ত শুরু করে। পুলিশের তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ,তথ্যপ্রযুক্তি এবং গোপন সূত্র ব্যবহার করে অভিযান চালিয়ে ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের তথ্য অনুযায়ী সোবহানীঘাটের আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তারা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য এবং রমজান মাসে ভোরের সময় একা নারীকে অপহরণের মাধ্যমে ধর্ষণের পরিকল্পনা করেছিল। তারা বিভিন্ন সস্তা হোটেলে অবস্থান করত এবং সিলেট অঞ্চলে গাড়ি ব্যবহার করে নানা অপরাধ করত।

পুলিশ সিডিএমএস যাচাইয়ে জানিয়েছে, জাকির,কাওছার ও জসিমের বিরুদ্ধে চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের সহযোগী জাহাঙ্গীর পলাতক, যার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান।

Tags: গ্রেফতারনারীমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম