Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানের কোয়ান্টামে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন

Nuri JahanbyNuri Jahan
২:৩৪ pm ২১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

আমিনুল ইসলাম খন্দকার

মন ভালো তো সব ভালো এই প্রতিপাদ্যে বান্দরবানের লামায় কোয়ান্টামে উদযাপিত হলো জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস।

রবিবার (২১ ডিসেম্বর) ভোরে উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে সূর্যোদয়ের পর পরই কুয়াশাস্নাত আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টামমের সকল পর্যায়ের কর্মী, শিক্ষার্থী, অতিথি ও প্রতিবেশীরা।

সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমটি হলো- ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব। দ্বিতীয়টি হলো- ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। তৃতীয়টি হলো- প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব।

এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বাণীতে বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সব দিক দিয়ে ভালো থাকতে হলে মনকে ভালো রাখতে হবে। আর মন ভালো রাখার জন্যে প্রয়োজন মেডিটেশন।

কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক বিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তি মন যদি ভালো থাকে, মনে যদি প্রশান্তি থাকে তা হলে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, বিশ্বে শান্তি আসবে। এখানেই মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি। ওষুধ, পিল, ইনজেকশন, থেরাপি যা পারে না, মানুষের মন ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করছে মেডিটেশন। এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও স্বাচ্ছন্দ্যেরও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, আতঙ্ক, রাগ, অনিশ্চয়তা, বিষণ্ণতা ও একাকিত্বে। মনের এই দূষণই শতকরা ৭৫ ভাগ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তিরই পথ দেখায় মেডিটেশন।

আরোগ্যশালার মঞ্চ এবং বর্ণিল পাথরের ওপর বসে বিশেষ গাইডেড মেডিটেশনে নিমগ্ন হন সব বয়সের নারী-পুরুষ-শিশু। মেডিটেটিভ লেভেলে নিজেদের মনের দূষণগুলোকে এক এক করে বের করে দিয়ে অপূর্ব এক প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন সবাই।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে।

Tags: বিশ্ব মেডিটেশন দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম