Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা ‘গুপ্ত’: তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৮ pm ৩১, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের পরিচয় একটাই—তারা ‘গুপ্ত’। এমন লোকদের দেখামাত্রই জনগণকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায় কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা করছে।

তিনি বলেন, দেশের মানুষ আর ফাঁকা কথা নয়, বাস্তব ও কার্যকর পরিকল্পনা দেখতে চায়। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির’ই রয়েছে এবং এই অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশকে সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, দেশ অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। আবার ২০২৪ সালের জুলাই-আগস্টে বহু মানুষ জীবন দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করার সময় এসেছে।

তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী সামনে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। গেল ১৬ বছর ধরে তাদের প্রকাশ্যে দেখা যায়নি। তারা তখন যারা পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের সঙ্গেই ছিল। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ ও পাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁত ও লুঙ্গি শিল্পের সঙ্গে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার মোট ১০টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Tags: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম