Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউটিউবে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের অভাবনীয় রেকর্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ ইউটিউবে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির ৩০তম পর্বটি প্রকাশের মাত্র ৩৫ মিনিটের মাথায় এক মিলিয়ন (১০ লক্ষ) ভিউ অতিক্রম করার অনন্য রেকর্ড গড়েছে।

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই পর্বটি এখন পর্যন্ত দেশের নাট্যাঙ্গনে সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউ পাওয়ার নজির সৃষ্টি করল। শুধু তাই নয়, ধারাবাহিকের প্রতিটি পর্বের গড় দর্শকসংখ্যাও বর্তমানে কোটির ঘর ছাড়িয়েছে।

এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, “এই পর্বটি প্রকাশের পর আমি আরও স্পষ্টভাবে বুঝতে পারলাম দর্শকরা কতটা ব্যাকুল হয়ে আমাদের এই গল্পের জন্য অপেক্ষা করেন। চোখের পলকে ভিউ মিলিয়ন ছাড়িয়ে যাওয়াটা দর্শকদের ভালোবাসারই প্রতিফলন। আমি সবার কাছে কৃতজ্ঞ।”

সাধারণত প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ পরিস্থিতির কারণে গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত পর্বটি শুক্রবার বেলা ৩টায় প্রকাশ করা হয়। আর বিলম্বিত এই পর্বটিই রেকর্ড সংখ্যক দর্শক লুফে নিয়েছেন।

গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ এর শক্তিশালী অভিনয়শিল্পী দল। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন: ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু এবং মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম