Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“এটা শুধুমাত্র ধর্ষণ নয়; প্রশাসন ও রাজনৈতিক ভঙ্গুরতার বড় প্রমাণ” — ইসরাত জাহান মিতু

আমেনা কান্ডের জড়িতদের বিচার দাবিতে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার নরসিংদী শহরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রশক্তির নেত্রী ইসরাত জাহান মিতু। তিনি বলেন, “এটা শুধুমাত্র ধর্ষণ নয়; এটা প্রশাসন ও রাজনৈতিক ভঙ্গুরতার বড় প্রমাণ। ১৫ বছর বয়সী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর মামলা হওয়ার কথা থাকলেও প্রভাবশালীদের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

বক্তারা জানান, নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা প্রায় ১৫ দিন আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযোগ রয়েছে, সে সময় স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

আন্দোলনকারীরা দাবি করেন, প্রথম ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ১৫ দিন পর পুনরায় গণধর্ষণের শিকার হয়ে আমেনাকে হত্যা করা হয়। তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, এখন পর্যন্ত ৫ জন গ্রেফতার হলেও মূল আসামি এখনও পলাতক।

মানববন্ধনে ইসরাত জাহান মিতু আরও বলেন, “গ্রেফতারকৃতদের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় প্রকাশ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে নামবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফাহিম ভুইয়া রাজ অভি, আবরারুল হক, জান্নাতুল ফেরদৌস মালিহা, সোহান হায়দার সনু, আলাভী সরকার, সোহাগ সিকদার ও শাহরিয়ার আকিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাব্বির ভুঁইয়া, আসাদুল্লাহ, সোহেল আহমেদ, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা রেদোয়ান আহমেদ মোল্লা, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা রবিউল্লাহ সায়েমসহ সাধারণ ছাত্র-জনতা।

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত, মূল আসামিসহ সকল জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। অন্যথায় ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এ পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মোহাম্মদ আইয়ুব ও এবাদুল্লাহ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈষম্যের কারণে বন্ধ খেলাধুলা, পালিচড়া মিনি স্টেডিয়াম এখন গরু-ছাগলের চারণভূমি
  • খুলনা মেডিকেলে দুই বছর ধরে বন্ধ ১৬০ স্লাইস সিটি স্ক্যান মেশিন
  • সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও এনআইডি জালিয়াতি
  • ‘আরবী ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই’
  • “এটা শুধুমাত্র ধর্ষণ নয়; প্রশাসন ও রাজনৈতিক ভঙ্গুরতার বড় প্রমাণ” — ইসরাত জাহান মিতু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম