Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটের দেশে কোনো আইনি ভিত্তি নেই : রুহুল কবির রিজভী

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৪২ pm ১৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। ভোটের সঙ্গে গণভোট হতে পারে, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইন প্রয়োগ করা ভবিষ্যতে সংকট সৃষ্টি করতে পারে।

রিজভী এসব কথা বলেন পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচনের সময় পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন, দেশে গণভোটের কোনো আইনি কাঠামো নেই।”

রিজভী আরও বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার ও কৃষকের উৎপাদন সংকটসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তিকে দেশের স্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের কিছু আলোচনার ফলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে। ভবিষ্যতে যে কোনো চুক্তি হবে, তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনায় হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের সদস্য সচিব আতিকুর রহমান রুমান এবং পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ মানুষ।

Tags: জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপিমির্জা ফখরুলরাজনীতিরুহুল কবির রিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম