সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে স্মরণীয় করে রাখতে হবে, কারণ এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে সরকার উদারতা দেখিয়ে সে সুযোগ দিয়েছে। এ বিষয়ে জামায়াতেরও উদার মনোভাব দেখানো উচিত বলে তিনি মন্তব্য করেন।

