Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি

ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৫ pm ৩০, মার্চ ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
মোঃ শরিফ বিল্লাহ , ডোমার উপজেলা প্রতিনিধি 
নীলফামারীর ডোমার উপজেলায় অবস্থিত নেসকো বিদ্যুৎ অফিসে বজ্রপাত সুরক্ষা (লাইটনিং প্রোটেকশন) ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ১৬ মার্চ কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসের ভেতরে স্থাপিত বজ্রপাত নিরোধক ব্যবস্থার মূল্যবান তার কেটে নিয়ে যায়। এতে অফিসের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ভবন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। কারণ, এসব বজ্রপাত সুরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত তার সাধারণত উচ্চমানের তামা বা অন্যান্য দামী ধাতু দিয়ে তৈরি, যা সহজেই বিক্রি করে অর্থ পাওয়া যায়।
বিদ্যুৎ অফিসের একটি গোপন সূত্র জানায়, শাকিল ইসলাম নামের এক যুবক এই চুরির সঙ্গে জড়িত তাকে সিসি ক্যামরাতে দেখা গেছে । পরবর্তীতে তিনি চুরি করা তার মিলন ইসলাম নামের এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। শাকিল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভাঙারি ব্যবসায়ী মিলন ইসলাম বলেন, তিনি শাকিল ইসলামের বাড়ি থেকে প্রায় ৩১ কেজি ওজনের বৈদ্যুতিক তার ৪৬ হাজার টাকায় কিনে নেন এবং পরে তা জাহাঙ্গীর নামের আরেক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিক্রয়ের সময় শাকিল ইসলামের বাবা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।
নেসকোর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম জানান, “আমাদের বিদ্যুৎ অফিস থেকে বজ্রপাত সুরক্ষা ব্যবস্থার বিপুল পরিমাণ তার চুরি হয়েছে। আমরা ইতোমধ্যে থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং লিখিত অভিযোগ দায়ের করেছি। চুরির আলামত থানায় জমা দেওয়া হয়েছে।”
ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় তারা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ অফিসে নিরাপত্তা নিয়ে প্রশ্ন জানিয়েছেন এলাকাবাসী।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে সরকারি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
  • এসিল্যান্ডের গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল
  • কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
  • জামালগঞ্জে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাঁধে পড়েনি জিও ব্যাগ
  • সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম