Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার সকালে সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে, ভোটগ্রহণ চলাকালে দুপুর দুইটা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টির তথ্য অনুযায়ী ভোট পড়েছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ।

সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের পূর্ববর্তী ১২টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে ভোটার উপস্থিতি ছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।

এবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়।

এদিকে, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে ২১৩টি আসন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয় পেয়েছে ৭৭টি আসনে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৭ বছর নির্বাসন থেকে ফিরেই প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান!!
  • পাকিস্তান প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে
  • রাঙ্গামাটি-২৯৯ আসনে এডভোকেট দীপেন দেওয়ানের ভূমিধ্বস জয়
  • ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে : মির্জা ফখরুল
  • বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম