রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে এক বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ নুরু মোহাম্মদ (৫২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনের থেকে একটি লোকাল বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরু মোহাম্মদ কুষ্টিয়ার দৌলতপুরের বাংলা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদে ভিত্তি করে নুরু মোহাম্মদকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে। তার উদ্দেশ্য কুষ্টিয়া থেকে নবী নগরের দিকে যাত্রা করা ছিল। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন।

