প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। একই সঙ্গে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তরা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি–বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। চুক্তির অন্যান্য শর্তাবলি আলাদা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

