Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১১, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা জানিয়েছেন, তার ক্যারিয়ারের এক বিশেষ মুহূর্তে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি শুভেচ্ছা চিঠি পেয়েছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এ স্মৃতিচারণ করেন।

পূর্ণিমা বলেন, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখার পর তারেক রহমান সিনেমাটির প্রতি মুগ্ধ হন এবং অভিনয়শিল্পীদের উদ্দেশে একটি চিঠি পাঠান।

তিনি জানান, ওই চিঠিতে চলচ্চিত্রটির সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানসম্মত সিনেমা নির্মাণের আহ্বান জানানো হয়। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, চিঠিতে শিল্পীদের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথাও উল্লেখ ছিল।

অভিনেত্রী আরও বলেন, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় তার মা চিঠিটি পরিচিত সাংবাদিকদের দেখিয়েছিলেন, যা তখন বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় একটি পডকাস্টে এসব স্মৃতির পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেন পূর্ণিমা। সেখানে তিনি জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এবং একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি সেগুলোতে কাজ করেননি।

পূর্ণিমা আরও জানান, তার প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এর জন্য তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না, পরে অন্য অভিনেত্রীর অনুপস্থিতিতে তিনি সুযোগ পান।

পডকাস্টটি আজ (শনিবার) রাত ৯টায় প্রচারের কথা রয়েছে বলে জানা গেছে।

Tags: চিঠিপূর্ণিমাপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব
  • শরীয়তপুরে নীলষষ্ঠী উৎসব, সন্তানের মঙ্গল কামনায় গ্রামজুড়ে প্রার্থনা
  • রোববার থেকে বেরোবিতে শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বই মেলা
  • ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্টদের ওপর চাপ দিয়েছিলেন নেতানিয়াহু: জন কেরি
  • শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম