প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তার নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
সরকারের তথ্যবিবরণী অনুযায়ী, প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি ও নতুন মন্ত্রিসভার অগ্রাধিকারমূলক পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

