দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামী বৃহস্পতিবার, নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:
২২ ক্যারট (হলমার্ককৃত) স্বর্ণ: ২,২৪,১৮২ টাকা প্রতি ভরি
২১ ক্যারট (হলমার্ককৃত) স্বর্ণ: ২,১৪,০৩৪ টাকা প্রতি ভরি
১৮ ক্যারট (হলমার্ককৃত) স্বর্ণ: ১,৮৩,৪১৬ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৫২,৮৫৬ টাকা প্রতি ভরি
এর আগে টানা আট দফা মূল্যবৃদ্ধির পর গত সোমবার রাতে বাজুস দাম কমানোর ঘোষণা দেয়।

