নবীন মাহমুদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছ।রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল। এসময় তিনি বলেন একটি রাজনৈতিক দল আছে যারা বেহেশতের টিকিট দেয়।যারা একাত্তর সালে আমাদের বিরোধিতা করেছে। যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তাঁরা বাংলাদেশ শাসন করতে চায়।তাদেরকে ১৯৭১ সালে মানুষ যেমন পরাজিত করেছে। আগামী ১২ তারিখ ও ব্যলট যুদ্ধের মাধ্যমে রাজাপুর কাঠালিয়ার মানুষ পরাজিত করবে ইনশাআল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সদস্য এলিজা জামান,নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা,
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল হক সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ, সদস্য সচিব রিয়াজ খান,২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজোয়ান হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হোসেন এর সঞ্চালনায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

