Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই হ্রদে বড় রুই মাছের সংখ্যা কমেছে, ছোট মাছ বেড়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৮ pm ০৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে রুই জাতীয় মাছের উৎপাদন কমে যাওয়ায় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হ্রদে ছোট আকারের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

দেশের সবচেয়ে বড় এই হ্রদ শুধু পর্যটনের জন্যই নয়, বরং মিঠা পানির মাছের বিশাল ভাণ্ডার হিসেবেও পরিচিত। হ্রদের মাছের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে হাজারো জেলে পরিবার। প্রতিদিন সন্ধ্যায় হ্রদে নৌকা নিয়ে নামেন জেলেরা এবং রাতভর জাল ফেলে ভোরে মাছ ধরে ফিরেন। রুই, কাতলা, মৃগেল, কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় বাজারে সরবরাহ করা হয়।

তবে জেলেরা বলছেন, বড় মাছ এখন আগের মতো ধরা পড়ছে না। ছোট মাছ বেশি ধরা পড়ায় প্রত্যাশিত লাভ অনেক সময় কমে যাচ্ছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন হ্রদের মাছ আহরণ ও বিপণন তদারকি করছে। সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে হ্রদ থেকে প্রায় ৮,২০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয় এবং রাজস্ব আসে প্রায় ১৬ কোটি টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরে মাছ আহরণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৫০০ মেট্রিক টনে এবং রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি টাকা।

মৎস্য কর্মকর্তারা বলছেন, নিয়মিত পোনা অবমুক্ত করা এবং নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখায় উৎপাদন বাড়ছে, যার ফলে রাজস্বও বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হ্রদের পরিবেশ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নিয়ম মেনে মাছ আহরণ নিশ্চিত করা হলে ভবিষ্যতে বড় মাছের সংখ্যা আবার বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, ১৯৬১ সালে কর্ণফুলীর ওপর বাঁধ দিয়ে গড়ে তোলা হয় কাপ্তাই হ্রদ, যা ৭০০ বর্গমাইল এলাকায় বিস্তৃত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ১৯৬৪ সাল থেকে এখানে বাণিজ্যিক মাছ আহরণ শুরু করে, এবং বর্তমানে প্রায় ২০,০০০ জেলে হ্রদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।

Tags: কাপ্তাইমাছহ্রদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে জ্বালানি তেলের পাম্পে উপচে পড়া ভিড়
  • সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ফরিদপুরে ক্ষেত থেকে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিপাকে কৃষকরা
  • নিলামের গরু কিনেও টাকা দেননি বিএনপি নেতা
  • গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম