সদরপুর উপজেলা, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ও চন্দ্রপাড়া দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে সকাল ১০ টায় ও চন্দ্রপাড়া দরবার শরীফে সকাল ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরবার শরীফের কর্তপক্ষ।
আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজে শরীক হওয়ার বাসনায় ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থাকে জাকেরান আশেকান ও মুরীদ ভক্তরা দরবার শরীফে আসতে শুরু করেছে।
ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠানের জন্য অস্থায়ী প্যান্ডেল নির্মান করা সহ জাকেরান আশেকানদের জন্য, অজুখানা,পয়ঃ নিস্কাশন ব্যাবস্থা, গাড়ী পার্কিং, তবারকের জন্য খাবার মাঠ প্রস্তুত করা হয়েছে। ঈদের দিন ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল ইবাদত বন্দেগী ও জেকের আশকারে মশগুল থাকবেন জাকেরান আশেকানরা। নামাজ শেষে মাজার জেয়ারত ও মুসলিম বিশ্বের সুখ শান্তি কল্যান কামনা এবং বাংলাদেশের জন্য রহমত বরকত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম শেখ রাশেদ জানান, ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে থেকেই জাকেরান আশেকানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে। আশা করছি আগামীকাল নামাজের আগেই জাকেরান আশেকানদের পদচারনা ও আল্লাহ আকবর ধ্বনি ও ঈদের খুশী তে মুখরিত হবে দরবার শরীফ এলাকা।
চন্দ্রপাড়া দরবার শরীফের মুখপাত্র মাহবুবুর রহমান জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাকেরান ও মুরীদ ভক্তরা দরবার শরীফে আজ থেকেই আসতে শুরু করেছে।

