Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউরোপ কাঁপিয়ে বোডো/গ্লিমটের ইতিহাস

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩২ am ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুমে চমক দেখিয়েই যাচ্ছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। এবার নকআউট পর্বে ইতালির শক্তিশালী দল ইন্টার মিলান-কে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্লে-অফের দ্বিতীয় লেগে ইতালির ঐতিহ্যবাহী সান সিরো স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নেয় বোডো/গ্লিমট। এর আগে প্রথম লেগে ৩-১ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট কেটে নেয় দলটি।

এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন সাবেক এসি মিলান তারকা পিটার হাউগে। নিজের পুরোনো শহরে ফিরে এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। পুরো ম্যাচে ৩৩টি শট নেয় ইন্টার মিলান, যেখানে বোডোর শট ছিল মাত্র ৭টি। বল দখলেও এগিয়ে ছিল ইতালিয়ানরা—প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ইন্টার। ফেডেরিকো ডিমার্কো ও মার্কুস থুরামদের একের পর এক প্রচেষ্টা ঠেকিয়ে দেন বোডোর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৮তম মিনিটে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোল করেন পিটার হাউগে। এরপর ৭৩তম মিনিটে তারই ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইভজেন।

৭৬তম মিনিটে একটি গোল শোধ করেন ইন্টারের আলেসান্দ্রো বাস্তোনি। তবে সেটি কেবল ব্যবধান কমানোই ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোডো/গ্লিমট।

৪০ হাজার জনসংখ্যার ছোট শহরের ক্লাবটি সান সিরো স্তব্ধ করে ইউরোপিয়ান ফুটবলে আরেকটি রূপকথার গল্প লিখলো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান
  • আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির
  • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
  • ৮৪-এর ছাত্র গণআন্দোলনের ৪২ বছর: শহীদ সেলিম-দেলোয়ারের স্বপ্নকথা
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম