Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা – শামা ওবায়েদ 

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৫ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসেন ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আমরা ইসলাম ধারণ করি পালন করি হৃদয়ে মনে। আমরা ইসলাম বিক্রি করে খাই না। 
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা। মানুষের পাশে থাকতে হবে উপকার করতে হবে মানুষের ক্ষতি করা যাবে না অপমান করা যাবে না। অত্যাচার অনাচার করা যাবে না। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান কখনো সালথা-নগরকান্দায় এই গুলা করে নাই। ওনার সন্তান হিসেবে আমি কথা দিতে পারি আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাহিরদিয়া রামকান্তপুর সালথা থেকে। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন। আমি আমার মা বোনদের বলি আপনারা যদি আমাকে একটা ভোট দেন। আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য কাজ করবো। আমার কোনো স্বার্থ নাই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখে নাই সবাই কে বুকে টেনে নিয়েছে। তিনি কখনো কোন দলমত দেখে নাই সবার জন্য কাজ করে গেছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক  সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইনামুল হোসেন এনামুল হোসেন তারা মিয়া, আব্দুর রব,  কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম