নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
অসহ্য গরমে শরীরকে ফ্রেশ ও সুস্থ রাখতে কাঁচা আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করা হয়।
কাঁচা আমে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এতে ভিটামিন এ, সি ও ই থাকায় এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে।
গরমের দিনে কাঁচা আমের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা প্রতিরোধে কার্যকর। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গিফেরিন কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়।
এছাড়া কাঁচা আম হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমাতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন।
গরমের মৌসুমে কাঁচা আম সরাসরি, আচার বা শরবত হিসেবে খাওয়া যায় বলে জানান সংশ্লিষ্টরা।

