Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২০ am ১২, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে আজ জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবার সরকারি দলের আসনে বসেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে এ অধিবেশনে অংশ নিচ্ছেন তারেক রহমান।

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন বিষয়ক আলোচনার শুরুতেই বিতর্ক ও উত্তাপ দেখা দিতে পারে। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, যিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ছিলেন। বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতির বক্তব্য প্রদানে আপত্তি জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি রাতে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফল ঘোষণার এক মাস পর আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

Tags: অধিবেশন শুরুজাতীয় সংসদতারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হঠাৎ জ্ঞান হারালেন মির্জা আব্বাস, হাসপাতালে ভর্তি
  • সৌদি আরব থেকে উপহার পাঠানো খেজুর নিয়ে রংপুরে বৈষম্যের অভিযোগ
  • শেকৃবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রকল্প পরিচালককে হত্যার হুমকির অভিযোগ
  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম