Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই—হাসনাত আব্দুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, রাজনীতি
A A
0
দিনাজপুর  প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, একটি পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স নিতে মাঠে নেমেছে। জনগণের অর্থ লুটপাটের জন্য তারা নতুন ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলা শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রা ও পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে যদি এন্টি-চাঁদাবাজির কোনো কার্ড দেওয়া যেত, তাহলে জনগণ সেই কার্ড দেখিয়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেত। আজ দেশের মানুষ চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়।”তিনি আরও বলেন, যারা ভোট দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে বের হন। জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা করবেন না। যারা ভোট দখল করতে চায়, তাদের প্রতিরোধে ছাত্রশক্তি ও ছাত্রশিবিরই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণখেলাপি ও অতিথি পাখিকে ভোট দেবে না। যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষ হতো এবং ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে আমরা ইতোমধ্যে অন্তত ২০টি আসনে জয়ী হতাম।তিনি আরও বলেন, এনসিপির লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই এবং মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই।
এই লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে শাপলা কুঁড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপির মুখ্য আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।পদযাত্রা ও পথসভাকে ঘিরে পার্বতীপুর শহীদ মিনার এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
Tags: চাঁদাবাজিবিরুদ্ধেহাসনাত আব্দুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো
  • দেখার হাওরে বাঁধে ধস, ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কা
  • মব সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে: টিআইবি
  • সিরাজগঞ্জে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম