Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মার অতলে হারাল সাম্য-অন্তুর স্বপ্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৯ pm ২৭, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাজবাড়ী প্রতিনিধি:

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দম্পতি কাজী সাম্য সাইফ ও তার স্ত্রী জহুরা অন্তি। মাত্র এক বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে গেল পদ্মার গভীরে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজবাড়ী শহরজুড়ে।

জানা যায়, কাজী সাম্য সাইফ রাজবাড়ী শহরের মহিলা কলেজের পেছনের এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী জহুরা অন্তি রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়।

ঈদের ছুটি কাটাতে তারা রাজবাড়ীতে নিজ বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রাজবাড়ী শহরের বাস মালিক সমিতি এলাকা থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়ার প্রায় ৪৫ মিনিট পর দৌলতদিয়া ঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়।

সাম্য ছিলেন পরিবারের একমাত্র সন্তান। ছেলে ও পুত্রবধূকে একসঙ্গে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা কাজী মুকুল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাম্যদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় পাশাপাশি রাখা হয়েছে নবদম্পতির মরদেহ। মাঝখানে একটি পর্দা টাঙানো—ধর্মীয় বিধি অনুযায়ী নারীর মরদেহের পাশে রয়েছেন কেবল নারীরাই। অন্য পাশে সাম্যের মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।

একজন আত্মীয় বিলাপ করে বলছিলেন, “আমার ভাই কত কথা বলত, এখন আর কথা বলে না…”। পুরো বাড়িজুড়ে শোকের মাতম, চারপাশে নেমে এসেছে স্তব্ধতা।
কাজী সাম্যের চাচা কাজী শহিদুল ইসলাম জানান, “আমার ভাইয়ের একমাত্র ছেলে ছিল সাম্য। পড়াশোনা শেষ করে ঢাকায় একটি বায়িং হাউসে চাকরি করত।

তার স্ত্রী অন্তি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নি করছিল। এক বছর আগে বিয়ে হলেও এ বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তোলা হয়। এরপর তারা ঢাকার উত্তরায় থাকত। ঈদে বাড়িতে এসেছিল। কে জানত, এটাই তাদের শেষ যাওয়া হবে!”

তিনি আরও বলেন, “ছেলে আর পুত্রবধূকে হারিয়ে আমার ভাই কাজী মুকুল এখন একেবারে একা হয়ে গেছে। সাম্য খুব ভালো ছেলে ছিল।”একটি সুখী দাম্পত্য জীবন, অসংখ্য স্বপ্ন আর সম্ভাবনা—সবকিছুই মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার সেই দুর্ঘটনায়। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী এখনও বিশ্বাস করতে পারছেন না, সাম্য ও অন্তি আর ফিরবে না কোনোদিন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম