Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“মৃত সন্তান দেখা দিতে এলো জীবিত সাদ্দামের কাছে; এই নির্মমতার উত্তর কার কাছে?”

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ২৫, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, মতামত
A A
0

আজকের এই আধুনিক যুগেও কি মৃতরা জীবিতদের সাথে দেখা করতে যায়? বাস্তবের নিষ্ঠুরতায় আজ তেমনই এক নিশংস আর হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ।

কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম তাঁর ৯ মাস বয়সী শিশুসন্তান নাজিফকে একবার কোলে নিতে চেয়েছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে চিঠিতে স্ত্রীকে লিখেছিলেন সেই আকুল আকুতির কথা। কিন্তু আইন আর রাজনৈতিক দেয়াল তাকে সেই সুযোগ দেয়নি।

কিন্তু অবশেষে সাদ্দামের সেই ইচ্ছা পূরণ হলো, তবে এক বীভৎস বাস্তবতায়!! স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী আর অবুঝ শিশু নাজিফের নিথর লাশ যখন জেল গেটে এসে পৌঁছাল, তখন সাদ্দামের হাতে ছিল হাতকড়া। ৫ মিনিটের জন্য নিজের কলিজার টুকরো সন্তানকে কোলে তুলে নিলেন তিনি, কিন্তু সেই সন্তান তখন আর বেঁচে নেই।

৫ বছর আগে প্রেম করে বিয়ে করা সেই হাসিখুশি সংসার আজ কবরের নিস্তব্ধতায় বিলীন। আমি আজ রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই— সাদ্দামের অপরাধ কি কেবলই ছাত্রলীগ? বা আওয়ামী লীগের কর্মী হওয়া? এই রাজনৈতিক পরিচয়ের কারণে কি একজন বাবার শেষ দেখাটুকু পাওয়ার ন্যূনতম মানবিক অধিকারটুকুও রাষ্ট্র কেড়ে নিতে পারে? কেন মৃত মানুষদের দেখা দিতে আসতে হলো জীবিত মানুষের কাছে?

একবার কি কেউ ভেবে দেখেছেন, এই নির্মমতা কতটা বেদনাদায়ক হতে পারে? যে সাদ্দাম তার সন্তানকে একবার সুস্থ অবস্থায় কোলে নিতে চেয়েছিল, আজ সে তাকে কোলে নিলো ঠিকই কিন্তু সন্তানের লাশ! আসলে আমাদের বোধশক্তি আজ লোপ পেয়েছে; আমরা এখন এক নির্বোধ জাতিতে পরিণত হয়েছি।

কারো কাছে এই নির্মমতার কোনো উত্তর নেই—না রাষ্ট্রের কাছে, না আইনের কাছে, না জনগণের কাছে। এই বিচারহীন নীরবতা আমাদের কোন গন্তব্যে নিয়ে যাচ্ছে?

লিখা: মুঃ শামিউল বাশার (শ্যামল)
অনলাইন অ্যাক্টিভিস্ট

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম