Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানুষের অধিকার আদায়ে আলেম সমাজের অবদান অনস্বীকার্য : আসিফ মাহমুদ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৫৭ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। তাদেরকে পেছনে রেখে কিংবা অবজ্ঞা করে দেশ এগিয়ে যেতে পারে না।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেছেন।

বুধবার রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, দ্বীনের খেদমতে সামাজিক ও নৈতিক নেতৃত্বসহ যেকোনো উদ্যোগে সবসময় আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে দেশজুড়ে ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়া হাজারীবাগ এলাকার রাস্তাঘাট ও পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ক্বেরাত সম্মেলনে ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী।

এছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্বারী শায়েখ আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল-জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর এবং পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী উপস্থিত ছিলেন।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম