প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভাষণ প্রদান করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানানো হয়েছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ এই পথচলায় তার পাশে থেকে নিরলসভাবে দায়িত্ব পালনের জন্য তিনি কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রফেসর ইউনূস তার বক্তব্যে দেশের ক্রান্তিলগ্নে বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

