Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একাকিত্বের সেরা সঙ্গী – আপনার পোষা বিড়াল

Taslima TanishabyTaslima Tanisha
১:৪৫ pm ১০, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, লাইফস্টাইল
A A
0

শান্ত দুপুরে জানালার পাশে বসে থাকা এক তরুণীর কোলে হঠাৎ উঠে আসে তার প্রিয় বিড়াল। গরগর শব্দে মুহূর্তেই দূর হয়ে যায় একাকিত্ব, হালকা লাগে মন। এমন অভিজ্ঞতা শুধু গল্পে নয়, বাস্তবেও প্রতিদিন ঘটে বিড়ালপ্রেমীদের জীবনে।

গবেষণা বলছে, বিড়াল কেবল একটি পোষা প্রাণী নয়, বরং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। যুক্তরাষ্ট্রেই প্রায় ৪৯ মিলিয়ন পরিবারে বিড়াল রয়েছে, যা এই প্রাণীর জনপ্রিয়তা ও প্রভাবের প্রমাণ।

বিশেষজ্ঞরা জানান, বিড়াল নিঃসঙ্গতা দূর করে, মানসিক চাপ কমায় এবং আনন্দ জাগায়। তাদের দুষ্টুমি বা হঠাৎ মজার আচরণ মানুষকে হাসায়, উদ্বেগ কমায়। এমনকি, মাত্র ১০ মিনিট বিড়ালের সঙ্গে সময় কাটালেই কর্টিসল হরমোনের মাত্রা কমে, স্বাভাবিক হয় রক্তচাপ ও হৃৎস্পন্দন।

একটি গবেষণায় দেখা গেছে, বিড়ালপোষা দম্পতিরা চাপের মুহূর্তেও স্থির থাকেন। তাদের মানসিক অবস্থা ও শারীরিক প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত, এবং তারা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

বিড়ালের গরগর শব্দও বৈজ্ঞানিকভাবে উপকারী। এই শব্দের কম্পন (২৫-১৫০ হার্টজ) বিশেষত হাড় ও পেশির দ্রুত সেরে ওঠায় সহায়ক। অর্থাৎ, বিড়ালের গরগর শুধু আরামের প্রকাশ নয়, বরং মানুষের শরীরেও ইতিবাচক প্রভাব ফেলে।

শুধু মানসিক স্বাস্থ্যে নয়, বিড়াল হৃদরোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। একই সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। মালিকের সঙ্গে একসঙ্গে বাইরে বেড়ানোও বিড়ালের জন্য নিরাপদ অভ্যাস এবং মালিকের জন্য মানসিক প্রশান্তির উৎস।

সব মিলিয়ে বলা যায়—বিড়াল শুধু ভালোবাসা ও সঙ্গ দেয় না, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে সুস্থ রাখে। তাই বিড়ালপ্রীতি নিছক শখ নয়, এটি জীবনের জন্য এক অনন্য থেরাপি।

 

Tags: বিড়াললাইফস্টাইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে
  • সময় মানছেন না ভূমি অফিসের কর্মীরা, সেবাপ্রার্থীরা অপেক্ষায়
  • সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে
  • ত্রয়োদশ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নে রিজওয়ানা
  • ঝালকাঠিতে পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম